সর্বশেষ

কৃষক কার্ড

মুন্সীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে 'কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ ২০২৬' কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই যুগান্তকারী উদ্যোগের সূচনা করেন, যা জেলার কৃষকদের ভাগ্য উন্নয়নে নতুন দিগন্তের উন্মোচন করবে। প্রথম দিনেই জেলার হাজারো প্রান্তিক কৃষকের হাতে এই বিশেষ কার্ড তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
সিরাজদিখানে কৃষক কার্ড অবহিতকরণ সভা ও কৃষি উপকরণ বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিজিটাল ও স্মার্ট কৃষি সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘কৃষক কার্ড’ বিষয়ক এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সিরাজদিখান উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। সরকারের কৃষি বান্ধব নীতি বাস্তবায়নে কৃষক কার্ডের ভূমিকা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

কৃষক কার্ড থেকে পিংক বাস: ময়মনসিংহে সরকারের জনমুখী উদ্যোগ নিয়ে প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত বিভিন্ন জনমুখী অগ্রাধিকার কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহে এক বিশেষ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এই ব্রিফিংয়ে কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, নারীবান্ধব পরিবহন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক উদ্যোগগুলোর বিস্তারিত তুলে ধরা হয়। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এই উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

টাঙ্গাইলে কৃষক কার্ড নিয়ে আলোচিত সেই কৃষক কবির হোসেন হৃদরোগে মারা গেছেন

টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সেই ভাইরাল কৃষক কবির হোসেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে তিনি আগে ব্যাপক আলোচনায় এসেছিলেন।

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম বরদাশত করা হবে না’: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজু ফারজানা শারমীন। মুন্সীগঞ্জের গজারিয়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও জানান, এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যেই মন্ত্রণালয়ের আট কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।

৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রীর ঘোষণা

দেশের কৃষকদের জন্য বড় উদ্যোগ হিসেবে আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।